• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

অনলাইন ডেস্ক / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। বৈশ্বিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন এলেও দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরের ইতিহাস তুলে ধরে বলেন, দীর্ঘ এই পথচলায় বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতি অনুসরণ করে আসছে। উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সমর্থন জুগিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে একসঙ্গে এগিয়ে চলেছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং ঐতিহ্যবাহী বাংলাদেশ-চীন মৈত্রীকে আরও এগিয়ে নিতে কৌশলগত যোগাযোগ জোরদার এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শি জিনপিং বলেন, নতুন যুগে বাংলাদেশ ও চীনের মধ্যে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট আরও আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অংশীদারত্ব আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং এই সম্পর্ক দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাস্তব সুফল বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category