• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৩৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, কিডনি রোগীদের আর মাসের পর মাস ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না। কিডনি ডায়ালাইসিস থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা দিতে সরকার ইতমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে বৃদ্ধি করে ১০১ শয্যা করার ঘোষণা দিয়েছে। ঢাকার ন্যায় সারাদেশের উপজেলাগুলোতে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বৃহৎ আকারে পরিকল্পনা হাতে নিয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে মন্ত্রী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে এসব কথাগুলো বলেন তিনি। এ সময় মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, রোগীদের সেবার মান ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো হলে সাধারণ মানুষ নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাবেন। আর তাদের স্বজনদের রোগী নিয়ে ঢাকা বা অন্য শহরে গিয়ে চিকিৎসা করাতে হবেনা। তিনি বলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অবস্থিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ইনস্টিটিউটের কার্যক্রম খুব অল্প সময়ের মধ্যে চালু করা হবে। পরিদর্শনের সময় মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা যথাযথ চিকিৎসা ও ওষুধসহ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন।  মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত অবস্থায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আব্দুল বারী এমপিকে ফোন করে জয়পুরহাটে সম্ভাব্য মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের বিষয় আলোচনা করেন। তিনি জয়পুরহাটে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলেও জানান। পরিদর্শনকালে জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন আল মামুন, কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহম্মেদ সহ উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category