• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বাতিলের সিদ্ধান্ত সরকার নেয়নি। তবে বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে অনার্স পর্যায়ে নতুন কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলা, ইতিহাস, দর্শন বা অন্য কোনো অনার্স কোর্স বাতিল করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম আধুনিকায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার ব্যাপারে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।”

উপাচার্য আরও বলেন, বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্যের কারণে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ধরনের তথ্যের সত্যতা যাচাই করে প্রচারের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হতে পারে এবং সেগুলোকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে। তবে সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব দাবিকে নাকচ করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category