• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
বিদায় হজের ভাষণের শিক্ষা আজও মানবজাতির জন্য প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি নবগঠিত রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিরায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বিশাল মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১১ দলের লংমার্চ সফল করতে জামায়াতের বিশেষ দায়িত্বশীল সমাবেশ ‘আমি তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, কারো আত্মীয় হিসেবে নয়’ ইরানকে নতুন নিষেধাজ্ঞায়  ‘অর্থনৈতিকভাবে শ্বাসরোধের’ হুমকি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা প্রতিক্রিয়া পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সমুদ্রবিলাসে অভিনেত্রী সাদিয়া আয়মান কঠিন লড়াইয়ে সামিয়া : উপস্থাপিকা ও অভিনেত্রী খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ টি শিশু মারা গিয়েছে। এ সময় নতুন করে হামে মোট ৭৯৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ৩ জন, রাজশাহীতে ১ জন এবং আরেকজন মারা গেছে ময়মনসিংহে। শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ নিয়ে দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ৮৫২ জন।গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে মোট ১০ হাজার ২৪৮ শিশুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category