• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিশ্বজুড়ে আজ লিপস্টিক দিবস রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ : ২০২৭ সালের স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিইসির সাথে : জামায়াতের সাক্ষাৎ তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ভারতের দীনেশ ত্রিবেদী গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন, সদস্য হলেন এমপি মো. ফজলুর রহমান তদন্ত প্রতিবেদন ৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের  আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে যা বললেন আলিয়া ভাট হাসপাতালে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১১৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে নতুন ট্রেন সংযোজনের খবর যাত্রীদের মধ্যে স্বস্তি এনে দিলেও টিকিট সংকটের কারণে সেই আনন্দ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। সাধারণ যাত্রীদের অভিযোগ, একটি শক্তিশালী টিকিট সিন্ডিকেট অনলাইন ও কাউন্টার থেকে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে পরে অতিরিক্ত দামে বিক্রি করছে। ফলে নির্ধারিত মূল্যে টিকিট পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে।

যাত্রীদের দাবি, ট্রেনের টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই অনলাইনে অধিকাংশ আসন ‘সোল্ড আউট’ দেখায়। অথচ কিছু সময় পরই বিভিন্ন দালাল ও টিকিট ব্যবসায়ীর মাধ্যমে একই টিকিট দ্বিগুণ কিংবা তিনগুণ দামে পাওয়া যায়। বিশেষ করে ঈদ, সরকারি ছুটি ও অন্যান্য উৎসবের সময় এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।

কিশোরগঞ্জের একাধিক যাত্রী জানান, নতুন ট্রেন চালুর উদ্যোগ অবশ্যই ইতিবাচক। তবে টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধ না হলে নতুন ট্রেন সংযোজনেও সাধারণ মানুষের ভোগান্তি কমবে না। তারা রেলওয়ের কাছে দালালচক্র ও টিকিট কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকিট বিক্রির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় নতুন ট্রেনের সুবিধাও শেষ পর্যন্ত অসাধু চক্রের হাতেই চলে যাবে।

সাধারণ যাত্রীদের একটাই দাবি— “নতুন ট্রেনের আগে টিকিট সিন্ডিকেট বন্ধ হোক, তাহলেই কিশোরগঞ্জবাসী প্রকৃত অর্থে রেলসেবার সুফল ভোগ করতে পারবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category