• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
বিসিএস ভাইভা নম্বর কমিয়ে ১০০, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগে নতুন পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর: বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তিতে নতুন সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুয়ালালামপুরে লাল গালিচা সংবর্ধনা শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চৌদ্দগ্রামে ৩২ কিলোমিটার শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধন দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার মুন্সিগঞ্জ: লেনদেনে স্বচ্ছতা ও প্রযুক্তির ছোঁয়া বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর আজ শুরু: তিস্তা প্রকল্পসহ ১৫-১৭টি চুক্তি ও এমওইউ সইয়ের সম্ভাবনা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন: জনকল্যাণে কাজ করার আহ্বান ডা. তাহেরের

চৌদ্দগ্রামে ৩২ কিলোমিটার শাহ ফখরুদ্দীন সড়কের উদ্বোধন

মো. মাছুম, স্টাফ রিপোর্টার | / ৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে: বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের এমপি

কুমিল্লার চৌদ্দগ্রামে পাকাকরণ ও পুনর্নির্মাণ কাজ শেষে ৩২ কিলোমিটার দীর্ঘ শাহ ফখরুদ্দীন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সড়কটির উদ্বোধন করেন। এ সময় ফলক উন্মোচন ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দেড়কোটা বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের এমপি বলেন, “মুন্সীরহাটের জনগণ প্রতিটি নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই শাহ ফখরুদ্দীন সড়ককে সড়ক ও জনপথ বিভাগের আওতায় অন্তর্ভুক্ত করি। জননিরাপত্তা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে সড়কটির গুরুত্ব তুলে ধরে জাতীয় সংসদে একাধিকবার বক্তব্য দিয়েছি।”

তিনি বলেন, “তৎকালীন সময়ে এ সড়কের উন্নয়নে ১১ কোটির বেশি টাকা বরাদ্দ আনা হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর এবার সড়কটির পুনর্নির্মাণ ও সম্প্রসারণে ৪৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে কাজ সম্পন্ন হয়েছে এবং আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এর ফলে এলাকার মানুষ যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে উল্লেখযোগ্য সুবিধা ভোগ করবেন।”

স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন স্কুল, মাদরাসা, মসজিদ ও গ্রামীণ সড়কের উন্নয়নের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামোগত সমস্যার সমাধান এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ডা. তাহের এমপি বলেন, “বর্তমানে চৌদ্দগ্রামের সবচেয়ে বড় দুটি সমস্যা হলো মাদক এবং কিশোর গ্যাং। প্রায় প্রতিটি গ্রামেই মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণ, অভিভাবক এবং সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় চৌদ্দগ্রামকে মাদকমুক্ত করা সম্ভব। পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিস্তার রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো তরুণ অপরাধ ও মাদকের পথে গিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করবে—এটি মেনে নেওয়া হবে না। মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা