• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: অভিযুক্তদের বাড়িতে আগুন, যুবদল কর্মী আটক খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও জনগণ প্রত্যাখ্যান করবে: ছাত্রশিবির সভাপতি দুর্দান্ত প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি : প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার সৌদি আরবকে উড়িয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল স্পেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের বৈঠক বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী বিমান পরিবহন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পর্যটন বিকাশের অন্যতম চালিকাশক্তি: বিমানমন্ত্রী বিসিএস ভাইভা নম্বর কমিয়ে ১০০, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগে নতুন পদক্ষেপ

দুর্দান্ত প্রতিরোধে বেলজিয়ামকে রুখে দিল ইরান

অনলাইন ডেস্ক / ১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ডি ব্রুইনা-লুকাকুদের ব্যর্থ করে গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক: বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করেও ইরানের রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুদের একের পর এক আক্রমণ প্রতিহত করে শেষ পর্যন্ত শক্তিশালী দলটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইরান।

সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। ডি ব্রুইনা, লুকাকু, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও ম্যাক্সিম ডি কুইপারের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয় ইরানের রক্ষণভাগকে।

ম্যাচের শুরুতেই বেলজিয়াম বড় ধাক্কা খায়। মাত্র ৩ মিনিটের মাথায় ফাউল করে হলুদ কার্ড দেখেন দলের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু।

এরপর বেলজিয়ামের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে মনোযোগ দেয় ইরান। ম্যাচের ২৫তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে তারা। এহসান হাজসাফির ফ্রি কিক থেকে পাওয়া বলে মেহদি তারেমি বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন। তবে ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বিরতিতে যায় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

একজন কম নিয়ে খেললেও বেলজিয়াম আক্রমণ চালিয়ে যায়। তবে ইরানও সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে ছিল বেলজিয়াম। তারা মোট ২৩টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ দুর্দান্ত পারফরম্যান্স করে ৭টি সেভ করেন এবং দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা