• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান কাঠসহ আটক ৫ চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার মাত্রাই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সুন্দরবনে প্রবেশপথ বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবি সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক

‎দক্ষিণ আইচায় বিএনপির বিক্ষোভ মিছিল, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

 

‎

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎আজ দক্ষিণ আইচা বাজারে চরমানিকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎বিক্ষোভ মিছিলটি দক্ষিণ আইচা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে গোপনে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তারা এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎কর্মসূচি শেষে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম খন্দকার, ফারুক মাস্টার এবং সারাজুল ইসলাম সবুজ খান। বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যেকোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category