• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
ভৈরব রেলস্টেশনে ৮৫ টাকার টিকিটে ১১০ টাকা! অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সবজি সংরক্ষণে নতুন দিগন্ত, জয়পুরহাটের কালাইয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন মায়ের খিদমতের উপকারিতা : ইহকাল-পরকাল যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর আসাদুজ্জামান বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০ : নেপাল-তিব্বতে  চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা

চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে সংবাদ ডেস্ক / ৫২ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬
চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাতে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে স্বাগত জানান।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া সফর করেন। পরে তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে অংশ নেন। এরপর বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

বেইজিং সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ-চীন ও বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category