• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

দক্ষ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিসিটিআই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান শনিবার রাজধানীর বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) দেশের জন্য দক্ষ চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার রাজধানীতে বিসিটিআই প্রাঙ্গণে আয়োজিত ‘ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স’ এবং ‘প্রথম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বিসিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রতিষ্ঠানটির অবদানের প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন জানান, দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র ইনস্টিটিউট এবং ভারতের পুনে চলচ্চিত্র ইনস্টিটিউটের আদলে বিসিটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে বিসিটিআই আরও আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সহসভাপতি এস. এম. আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বক্তব্য দেন। কোর্সের পরামর্শক হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির হিমু ও লাবিব নাজমুছ ছাকিব।

অনুষ্ঠানে ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নির্মিত ‘মিনতি’ ও ‘মাটির সুর’ শীর্ষক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের সৃজনশীল যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন।

সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর। পরে বিসিটিআই-এর বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ উদ্যোগ ও অর্জন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category