• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজশাহী বোর্ডের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

একুশে সংবাদ ডেস্ক / ৭৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে ভার্চুয়ালী আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন।

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি (সিকিউরিটি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার  রাজশাহী কেন্দ্রীয় কারাগারের মিলনায়তন থেকে ভার্চুয়ালি আয়োজিত কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বিশেষভাবে নির্দেশ দেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে, যাতে পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক নজরদারি বজায় থাকে এবং কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে।

সভায় রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, প্রয়োজনীয় নিরাপত্তা ও তদারকির মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category