• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
২৩ তম প্রেসিডেন্ট নির্বাচন: ভোটগ্রহণ চলছে গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল : নাহিদ ইসলাম ইতালিতে হোটেল নোংরা করার অভিযোগ জেমসদের বিরুদ্ধে : জরিমানা লম্বা ছুটিতে সাফা কবির : ছোট পর্দা স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই, তবুও জনগণের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তথ্য উপদেষ্টা মেসির দারুণ গোল, সুলিভানের লাল কার্ড; তবুও জয়হীন মিয়ামি পচেফস্ট্রুমে ম্যাচ বাঁচাল বাংলাদেশ : অঙ্কনের ৩৫ ওভারের লড়াই ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সাবেক কূটনীতিক ট্রাম্পের চাপেই ইরানিরা আরও ঐক্যবদ্ধ

ইনুর সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

একুশে সংবাদ ডেস্ক / ৫৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রায় ঘোষণার পর মঙ্গল বার  নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমান রায়ে তারা সন্তুষ্ট নন। তিনি জানান, যেসব তিনটি অভিযোগে ইনুকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই সাজা বৃদ্ধি এবং যেসব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেগুলোর বিরুদ্ধেও উচ্চ আদালতে আপিল করা হবে।

এর আগে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার দুটি অভিযোগে তাকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী

মামলার অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category