• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

ফেনীতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলার ওপর দিকনির্দেশনা দিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

মো: আশরাফুল হাসাস স্টাফ / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন; দক্ষতা ও ফিটনেসে সন্তোষ, পুলিশ সদস্যদের জনবান্ধব হওয়ার আহ্বান

মো. আশরাফুল হাসান, স্টাফ রিপোর্টার

ফেনীতে জেলা পুলিশের মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বুধবার (১৯ আগস্ট) সকালে ফেনী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের শারীরিক ফিটনেস, টার্ন-আউট, শৃঙ্খলা ও প্যারেড দক্ষতা পর্যবেক্ষণ করেন। ভালো পারফরম্যান্সের ভিত্তিতে তিনি বেশ কয়েকজন পুলিশ সদস্যকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও সুশৃঙ্খল উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। পরে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা অর্জন, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রিয়াজ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহমেদ, ফেনী জেলার ছয়টি থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

মাস্টার প্যারেডের মাধ্যমে ফেনী জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের সক্ষমতা আরও জোরদারের বার্তা দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category