• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অন্তর্বর্তীকালীন জামিন

একুশে সংবাদ ডেস্ক / ৬৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা এবং জাহাঙ্গীর হোসেন

আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ীর এ মামলাসহ এখন পর্যন্ত মোট আটটি মামলায় এ বি এম খায়রুল হক জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়নি। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে তিনি দাবি করেন।

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি। তবে একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে খোয়াইব নিহতের ঘটনায় দায়ের করা নতুন একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে খোয়াইব নিহত হন। পরে একই বছরের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। এ বি এম খায়রুল হকও ওই মামলার অন্যতম আসামি হিসেবে কারাগারে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category