• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
গুমের অন্ধকার অধ্যায়কে সামনে এনেছে : ‘গুম দিবস’ নামে পরিচিত হেফাজতে ইসলামের আমির বাবুনগরীর সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি বিপৎসীমার কাছাকাছি:  ছাড়ার প্রস্তুতি সাত নির্দেশনা ঢাকার যানজট নিরসনে : প্রধানমন্ত্রীর  আজ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ-ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নভেম্বরে তুরস্ক সফর করবেন  প্রেমের নাটক ও সিনেমা বন্ধে আইনি নোটিশ : নৈতিক অবক্ষয় নিরাপদে আছেন অপু : শুটিং করতে নেপাল সারে কোনো সংকট নেই, সুশৃঙ্খল বিতরণে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী আব্দুল বারী উষ্ণ হচ্ছে হিমালয়, গলছে হিমবাহ: বাড়ছে বন্যা-ভূমিধসের ভয়

জহুরুল ইসলাম মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৫২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জহুরুল ইসলাম মেডিকেল কলেজে জুলাই-২০২৬ সেশনের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে নবভর্তি শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি কলেজের কনফারেন্স রুমে গত বুধবার সকাল ১১টায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বাহার উদ্দিন ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাঈদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ খালেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস. এম. ইউসুফ ভূঁইয়া, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং নবীণ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে নবভর্তি কৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বাহার উদ্দিন ভূঁঞা বলেন, একজন দক্ষ ও সফল বিশেষজ্ঞ চিকিৎসক হতে হলে নিরলস পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ এবং সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেকোনো সমস্যায় শিক্ষকদের পরামর্শ গ্রহণ, কলেজ ও হাসপাতালের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার সর্বোচ্চ ব্যবহার এবং নিয়মিত অধ্যয়নের মাধ্যমে ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ সাঈদ হাসান নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি সম্পন্ন করার পাশাপাশি অর্জিত জ্ঞান ও মেধাকে মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

জানা যায়, জুলাই-২০২৬ সেশনে তিনটি বিভাগে মোট ৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাইল্ড হেলথ বিভাগে ২ জন, গাইনি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগে ২ জন এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগে ১ জন ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সফল একাডেমিক জীবন, গবেষণা কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ অর্জনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category