• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
ভৈরব রেলস্টেশনে ৮৫ টাকার টিকিটে ১১০ টাকা! অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সবজি সংরক্ষণে নতুন দিগন্ত, জয়পুরহাটের কালাইয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন মায়ের খিদমতের উপকারিতা : ইহকাল-পরকাল যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর আসাদুজ্জামান বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০ : নেপাল-তিব্বতে  চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা

মা নেই, কমলাপুরের ডাস্টবিনের পাশেই রাত কাটছে শিশুটির

ঢাকা প্রতিনিধি / ৬৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজধানীর কমলাপুর এলাকায় ডাস্টবিনের পাশে এক অসহায় শিশুকে একা ঘুমিয়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে শিশুটির মা মারা গেছেন। এরপর থেকে তার দেখভাল করার মতো কোনো স্বজন পাশে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি দিনের বেশির ভাগ সময় কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় ঘুরে বেড়ায়। কখনো মানুষের দেওয়া খাবার খেয়ে, আবার কখনো না খেয়েই দিন পার করে। রাত হলে ডাস্টবিনের পাশেই একটি কাপড় বিছিয়ে ঘুমিয়ে পড়ে সে।

স্থানীয়দের দাবি, শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দ্রুত সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের মতে, শিশুটি যেন নিরাপদ আশ্রয়, খাদ্য ও শিক্ষার সুযোগ পায়, সে বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে শিশুটির পরিস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category