• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু

ডে-কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম: ডা. জুবাইদা রহমান

একুশে সংবাদ ডেস্ক / ৯০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি বলেন, মানসম্মত দিবাযত্ন কেন্দ্রের অভাবে কর্মজীবী মা ও তাদের সন্তানদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শৈশবকালীন পরিচর্যা ও বিকাশে বিনিয়োগের মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

এর আগে সকালে ডা. জুবাইদা রহমান তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা), ভূমি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র এবং পানি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০.৫৮ শতাংশ নারী এবং ২৮.৩৬ শতাংশ মানুষের বয়স শূন্য থেকে ১৪ বছরের মধ্যে। অথচ বর্তমানে দেশের ১২৩টি শিশু বিকাশ কেন্দ্রে মাত্র ৭ হাজার ৩৬০ জন শিশু সেবা পাচ্ছে, যা মোট শিশুর চাহিদার মাত্র ০.৩৪ শতাংশ পূরণ করছে।

তিনি বলেন, এ কারণে বিপুলসংখ্যক শিশু প্রারম্ভিক শৈশব বিকাশ, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা এবং সুস্থ সামাজিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই সারা দেশে মানসম্মত দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা জরুরি।

ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত ও সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা এবং শৈশবকালীন বিকাশ শিশুদের জ্ঞানীয়, মানসিক ও সামাজিক বিকাশের শক্ত ভিত্তি তৈরি করবে। তিনি দিবাযত্ন কেন্দ্রের পরিচর্যাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আন্তরিক দায়িত্ব পালনের ফলে অসংখ্য কর্মজীবী মা নিশ্চিন্তে কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারছেন এবং শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে।

তিনি আরও বলেন, শৈশবই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়েই সততা, মানবিকতা, শৃঙ্খলা, সহনশীলতা, কৌতূহল, অধ্যবসায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে দিবাযত্ন কেন্দ্র চালুর স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ পরিবেশে শিশুদের শিক্ষা ও সামাজিক বিকাশ নিশ্চিত করে নতুন প্রজন্মকে দেশ গঠনের উপযোগী করে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, দিবাযত্ন কেন্দ্র শুধু কর্মজীবী মায়ের জন্য নয়, প্রতিটি কর্মজীবী পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে এ উদ্যোগ অপরিহার্য।

তিনি বলেন, একদিনে ১০০টি দিবাযত্ন কেন্দ্র চালু করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল, মানসম্মত অবকাঠামো এবং সামাজিক মানসিকতার পরিবর্তন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অদূর ভবিষ্যতে এ কার্যক্রম সারা দেশে সম্প্রসারিত হবে।

ডা. জাহিদ আরও জানান, ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মাত্র ছয়টি দিবাযত্ন কেন্দ্র দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার কাজ চলছে।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর ব্যারাকে ফিরে যাওয়ার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছিলেন—ক্ষমতার চেয়ে দায়িত্ববোধই একজন প্রকৃত রাষ্ট্রনায়কের বড় পরিচয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category