• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

অতিবৃষ্টির প্রভাবে চট্টগ্রামের জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান স্থগিত

একুশে সংবাদ ডেস্ক / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

লঘুচাপজনিত অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাতায়াতের সড়ক পানিতে তলিয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানে সাময়িকভাবে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

একই সঙ্গে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেসব প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র কার্যক্রম চলাকালীন পাঠদানও বন্ধ থাকবে।

বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে যেসব বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে হবে। কোনো অবস্থাতেই জলমগ্ন বা ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে পাঠদান চালু রাখা যাবে না।

এ নির্দেশনা চট্টগ্রাম জেলার সব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তাঁদের অধীন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, পরিস্থিতির উন্নতি এবং বিদ্যালয়গুলো পাঠদানের উপযোগী হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category