• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
সবজি সংরক্ষণে নতুন দিগন্ত, জয়পুরহাটের কালাইয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন মায়ের খিদমতের উপকারিতা : ইহকাল-পরকাল যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে : ‘আল্লাহু আকবার’ নেপাল-তিব্বত দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চাইল রেড ক্রস  ‘দেশি ফলের প্রাচুর্য’—ফিরেছে পাইন্যাগুলা, লটকন : চট্টগ্রামের বাজারে আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর আসাদুজ্জামান বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০ : নেপাল-তিব্বতে  চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা নতুন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আইরিন খান

এম এ আজিজ কিরণ, বিশেষ প্রতিনিধি / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার বিশেষজ্ঞ আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইরিন খান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের চাচাতো বোন। তবে তিনি দীর্ঘ আন্তর্জাতিক কর্মজীবন, মানবাধিকার বিষয়ে অবদান এবং পেশাগত দক্ষতার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।

তিনি বিশ্বের অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২১ সাল থেকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আইরিন খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (SUNY) বাফেলো স্কুল অব ল-এ ভিজিটিং অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।

তিনি University of Manchester এবং Harvard Law School-এর প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতি, মানবাধিকার এবং বৈশ্বিক নীতি-নির্ধারণে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের পক্ষে জাতিসংঘে কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category