• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

বন্যাদুর্গতদের পাশে এমপি আলহাজ আবু সুফিয়ান

মোহাম্মদ জাকির হোসেন, / ৩৪ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাকলিয়ায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ, দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

 স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। শনিবার নগরীর বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের বলিরহাট এলাকায় বন্যাদুর্গত প্রায় ৫০০ পরিবারের মাঝে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান বলেন, “আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বর্তমান সরকার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ। জনগণের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি আমাদেরও মানবিক দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে থেকে আন্তরিকভাবে সহযোগিতা করতে এবং মানবিক সেবায় নিজেদের সম্পৃক্ত রাখতে।

ত্রাণ কার্যক্রম ও বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, বাকলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সগির, বর্তমান আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়াও যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বন্যাদুর্গত মানুষের মাঝে চাল, শুকনো খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাকলিয়ার নিম্নাঞ্চলের অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ত্রাণ কার্যক্রম দুর্গত মানুষের জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category