• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
বাজিতপুরে সংঘর্ষের অবসান, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান; নিরপেক্ষ তদন্তের দাবি প্রসাধনীতে পশুর চর্বি! ব্যবহারের আগে জেনে নিন শরিয়তের বিধান : নিত্যব্যবহার্য রিজিকের স্তর কয়টি ও কী কী : প্র্যাকটিসিং মুসলিম পোশাকে বিতর্কে : দীপিকা জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর নিউজিল্যান্ডের নির্বাচন : প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে  তুরস্কের সাবেক মন্ত্রী গ্রেফতার : বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে  হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন, দাবি ইরানের ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা হাসান ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত 

অসহায় মানুষের পাশে মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামী,,

এম অলিউল্লাহ নিজামী,, / ৩৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১২জুলাই খৈয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা আমীর মাওলানা শিহাব উদ্দিন এবং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ একরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিনসহ ওয়ার্ড জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত মেহমানরা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category