• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Headline
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়ন চলমান সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী আগামীকাল সকাল১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি’র সাক্ষাৎ ভারতে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে লোকসভায় সংশোধনী বিল স্থগিত  বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী প্রফেসর দিল আফরোজা আব্বাস মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে  ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ইসলাম ভৈরবে রেললাইন সংলগ্ন দুই গ্রামের সংঘর্ষে কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন: প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী প্রফেসর দিল আফরোজা আব্বাস

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বাজিতপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের জ্যেষ্ঠ শিক্ষাবিদ প্রফেসর দিল আফরোজা আব্বাস। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রফেসর দিল আফরোজা আব্বাস এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ ওএসডি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে দীর্ঘ কর্মজীবনে তিনি অধ্যাপনা, একাডেমিক নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন।

এই নিয়োগের বিশেষ তাৎপর্য হলো, প্রফেসর দিল আফরোজা আব্বাস বাজিতপুর সরকারি কলেজেরই একজন কৃতি সাবেক শিক্ষার্থী। যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনি শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তুলেছিলেন, আজ সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করায় শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

কলেজ-সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন।

নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর দিল আফরোজা আব্বাসের প্রতি শুভেচ্ছা জানিয়ে স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, তাঁর নেতৃত্বে বাজিতপুর সরকারি কলেজ শিক্ষা, সংস্কৃতি ও সাফল্যের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ করবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category