• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান : রবিউল আলমের মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের টেক্সটাইল সানকো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন  দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ‘খ’ থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হচ্ছে কুলিয়ারচর পৌরসভা কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা :  ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ হিটেই বাদ ইমরানুর, ‘বড় লড়াই’ রাকিবের : কমনওয়েলথ গেমসে

রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক. / ১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

(সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা করবে।

আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সচিবালয়ের সচিব ও ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নেবে এবং কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার পর যথাসময়ে দিনক্ষণ জানানো হবে। এখন পর্যন্ত কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি।

এ সময় এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা হবে এবং নির্বাচন কমিশনই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।

তিনি বলেন, প্রয়োজন হলে প্রক্রিয়াগত কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে এ সংক্রান্ত সব তথ্য গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে।

সিইসি আরও জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি চলমান থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে কমিশন সক্ষম।

ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ অধিবেশন থাকুক বা না থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই।

সাতক্ষীরা-৪ আসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বৈঠকের আলোচনার বিষয় ছিল শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category