• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দিল বিএনপির স্থায়ী কমিটি এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে এনসিপির প্রতীকী মার্চ, পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি বছরের শেষেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ, সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশের সমন্বিত উন্নয়নই পারে রাজধানীকে বাসযোগ্য করতে নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা সরকার-ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী দেশের স্বার্থে জাতীয় ঐক্য এখনো জরুরি: নাহিদ ইসলাম বাংলাদেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

নবগঠিত রুহিয়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনে পুরাতন থানা ভবন পরিদর্শনে বিএনপি নেতারা

ঠাকুরগাঁও প্রতিনিধি: / ৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় অস্থায়ী সাব-রেজিস্ট্রি অফিস স্থাপনের লক্ষ্যে পুরাতন রুহিয়া থানা ভবন পরিদর্শন করেছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (১ আগস্ট) নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগের অংশ হিসেবে নেতারা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন এবং সম্ভাব্য অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনছারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজুল হক এবং সহ-সভাপতি রুহুল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আসাদ আলী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নুর জামান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলন, ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান (শপত)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, নবগঠিত রুহিয়া উপজেলায় দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চালু করা হলে এলাকার মানুষ জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন দাপ্তরিক সেবা নিজ উপজেলায় সহজেই গ্রহণ করতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

তাদের মতে, রেজিস্ট্রি অফিস চালু হলে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category