• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক সিলেটে হামলার ঘটনায় তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করলে সহযোগিতা করবে বিএনপি’-রাশেদ খাঁনের ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের রাজনীতি হোক আদর্শ ও উন্নয়নের, নয় চরিত্রহনন ও সংঘাতের হবিগঞ্জে হামলায় চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে জামায়াত আমির, দোষীদের শাস্তির দাবি পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া সাতকানিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে ইউনুছ নামের ১ব্যক্তি খুন। সবাই মিলেমিশে খাই’ মন্তব্য ভাইরাল, জয়পুরহাটে ৩ খাদ্য কর্মকর্তা বরখাস্ত

সিলেটে হামলার ঘটনায় তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক / ১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ইশরাক হোসেনকে দায়ী করে রাজপথে রাজনৈতিক মোকাবিলার ঘোষণা, আইনি ব্যবস্থা নেবেন না বলেও জানালেন

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই হামলার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেন দায়ী। তবে এ ঘটনায় কোনো ধরনের আইনি ব্যবস্থা নেবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিলেট থেকে ফেরার পথে জৈন্তাপুরের হরিপুর এলাকায় হামলায় আহত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হামলার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চলন্ত গাড়ির জানালার কাচ ভেঙে একটি বড় ইট তার হাতে এসে আঘাত করে। এতে তার সঙ্গে থাকা এক সহযোগীও আহত হন। তিনি দাবি করেন, ইটটি মাথায় লাগলে প্রাণহানির আশঙ্কা ছিল।

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি একটি বড় ভুল করেছেন এবং এর রাজনৈতিক মূল্য আপনাকে দিতে হবে। আমি আগেও সতর্ক করেছিলাম, কিন্তু আপনি তা শোনেননি। আজ প্রমাণিত হয়েছে, আপনার শাসনামলেও আমাদের জীবন নিরাপদ নয়।”

তিনি আরও বলেন, “আমার রক্ত আজ রেড লাইন পার করেছে। এর রাজনৈতিক জবাব রাজপথেই দেওয়া হবে। আজ থেকেই আপনাদের ক্ষমতার পতনের শুরু।”

হামলার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেন এবং রাশেদের বক্তব্য ও কর্মকাণ্ডকে দায়ী করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হরিপুরে কর্মসূচি শেষে রওনা হওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও হামলা ঠেকানো সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় মামলা করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যতদিন জীবিত আছি, এ বিষয়ে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেব না।”

তিনি আরও দাবি করেন, সিলেট অঞ্চলে এনসিপির মোট পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এ ঘটনার রাজনৈতিক ফয়সালা রাজপথেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category