• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ওপেক প্লাসের উৎপাদন আরও বাড়ার আভাস

অর্থনৈতিক রিপোর্টার: / ১৯ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

তবে সামনে আসছে নতুন কোটা নির্ধারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এখনও ব্যাহত থাকলেও সৌদি আরব, রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত সাতটি দেশ সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন কোটা আবারও বাড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার অনলাইনে অনুষ্ঠেয় বৈঠকে সম্প্রসারিত তেল রপ্তানিকারক দেশগুলোর জোট (ওপেক প্লাস) দৈনিক উৎপাদন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

রিস্টাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন বলেন, গত কয়েক মাস ধরেই একই ধরণের হারে উৎপাদন বাড়ানো হয়েছে। তবে তার মতে, চলমান উৎপাদন সমন্বয় কর্মসূচির আওতায় সেপ্টেম্বরের এই বৃদ্ধি সম্ভবত শেষ ধাপ হবে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালের শেষ ভাগ থেকে ২০২৩ সালের মধ্যে তেলের দাম কমে যাওয়ার আশঙ্কায় ওপেক প্লাস তিন দফায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এতে দৈনিক মোট উৎপাদন প্রায় ৬০ লাখ ব্যারেল কমানো হয়।

পরে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান এবং ১ মে জোট ছেড়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাত তাদের কৌশল পরিবর্তন করে। তারা ২০২৫ সাল থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়াতে শুরু করে।

সেপ্টেম্বরে উৎপাদন বাড়ানো হলে ওপেক প্লাসের ঘোষিত তিনটি উৎপাদন হ্রাস প্যাকেজের মধ্যে দ্বিতীয়টির প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category