• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

কিশোরগঞ্জে গ্যাস বন্ধ তিন দিন: অবৈধ সংযোগের চেষ্টায় পাইপে ছিদ্র, দুর্ভোগে জনজীবন

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ২২২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে ছিদ্র মেরামতের কাজ চলায় টানা তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে জেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। রান্না থেকে শুরু করে উৎপাদন কার্যক্রম—সব ক্ষেত্রেই দেখা দিয়েছে অচলাবস্থা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কটিয়াদী উপজেলার মসূয়া কাজিরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে নরসিংদী থেকে কিশোরগঞ্জে আসা ৮ ইঞ্চি ব্যাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র শনাক্ত হয়েছে। প্রায় দুই মাস আগে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার সময় পাইপটি ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি বর্ষার পানিতে নদী ফুলে ওঠার পর গ্যাসের বুদবুদ দেখে বিষয়টি নজরে আসে।

কিশোরগঞ্জে তিতাস গ্যাসের ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, গ্যাসের অপচয় বন্ধ এবং লাইনের ছিদ্র মেরামতের জন্য রোববার থেকে তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিতাস গ্যাসের ডিজিএম সুমেধ মনি চাকমা বলেন, নদীতে পানি বেশি থাকায় এবং তলদেশে বালু জমে থাকায় মেরামত কাজে জটিলতা তৈরি হয়েছে। পানি সেচে সরানোর চেষ্টা করা হলেও বালুর ফাঁক দিয়ে আবার পানি ঢুকে পড়ছে, ফলে কাজ ধীরগতিতে এগোচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, একটি চুন তৈরির কারখানার জন্য রাতের আঁধারে মূল সঞ্চালন লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসী বিষয়টি টের পেলে সংশ্লিষ্টরা কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায়। এরপর থেকেই পাইপের ক্ষতস্থান দিয়ে গ্যাস বের হতে থাকে।

এ ঘটনায় অভিযুক্ত চুন কারখানার মালিক ও সংশ্লিষ্টরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ইতোমধ্যে কারখানাটিতে অভিযান চালিয়ে তিনটি চুল্লি ভেঙে দিয়েছে এবং মজুত চুনাপাথর জব্দ করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার বাসিন্দারা রান্নার জন্য এলপিজি, বৈদ্যুতিক চুলা ও কাঠের চুলার ওপর নির্ভর করছেন। অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে আনতে বাধ্য হচ্ছে।

নারী উদ্যোক্তা তানিয়া নাজ শম্পা বলেন, গ্যাস না থাকায় হোম সার্ভিসের অর্ডার বাতিল করতে হয়েছে। একই সঙ্গে নিজের পরিবারের জন্যও বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে।

হোটেল ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। হোটেল মালিক শহীদুল ইসলাম বলেন, গ্যাস না থাকায় বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে। কিন্তু অতিরিক্ত গ্রাহকের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে কনফেকশনারি মালিক আবুল বাশার রাজিব জানান, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তাদের উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এহতেশামুল হুদা মুনাব্বী দ্রুত মেরামত কাজ শেষ করে গ্যাস সরবরাহ পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমে।

গ্যাস সংকটের এই পরিস্থিতিতে দ্রুত মেরামত কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করার অপেক্ষায় রয়েছেন কিশোরগঞ্জের হাজারো গ্রাহক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category