• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল চৌদ্দগ্রামে করপাটি আদর্শ ইসলামী মিশন মহিলা মাদরাসায় পরিচালক-প্রবাসী মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার  প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

এম অলিউল্লাহ নিজামী / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

এম অলিউল্লাহ নিজামী

মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগষ্ট ( বুধবার) জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা জুলাই আন্দোলনের শহীদের স্মরণে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের পর শুরু হয় আলোচনা পর্ব।

জুলাই অভ্যুত্থান ও তার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, ওসি জোরারগঞ্জের পক্ষে উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ, মিরসরাই প্রেস ক্লাব প্রতিনিধি আনোয়ার হোসেন, জুলাই ছাত্র আন্দোলন প্রতিনিধি মীরজাদা সোহেল প্রমুখ।

আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আলোচনায় বক্তাগন বলেন জোর করে ক্ষমতায় থাকা কখনোই কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না জুলাই আন্দোলন এর অনন্য দৃষ্টান্ত।

বক্তাগন কলেন বাক স্বাধীনতা ও গনতন্ত্র হরণ করার দৃষ্টান্ত এই দেশে আর সৃষ্টি না হোক। একটি সুখি সমৃদ্ধিময় ও কল্যানমুখি দেশ হিসেবে আমাদের জনজীবনে শান্তি ফিরে আসুক ।

জুলাই শহীদদের প্রতি সকলেই বিনয়াবনত শ্রদ্ধা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category