• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
উন্নয়ন মানে শুধু মেগা প্রকল্প নয়, গ্যাস উত্তোলনই আসল উন্নয়ন: তথ্যমন্ত্রী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডনকে কারাগারে পাঠানোর আদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে ঘিরে গুঞ্জন, ‘বিষয়টি আমার নলেজে নেই’ দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী টিএনটির তার চোর সোহেল মোস্তো সহ ২জন গ্রেফতার পর্ব ২ নারায়ণগঞ্জে বন্দরে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার -১ গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ‎“স্যার, এখন আমি ভালো আছি”—রোগীর এই একটি বাক্যই চিকিৎসকের সবচেয়ে বড় প্রাপ্তি

গাইবান্ধার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি / ৬ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা শিহিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে। গাইবান্ধায় সাঁওতাল এ কর্মসূচির আয়োজন করে। আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামূখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এ দিবসটি সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যগত জ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত টেকসই উন্নয়নে আদিবাসী জনগণের অসামান্য অবদানকেও স্বীকৃতি জানায়।
দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল “জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আদিবাসী ধাত্রীদের অনন্য অবদানকে সম্মান জানানো” যা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, কল্যাণ ও ঐতিহ্যগত জ্ঞানের সংরক্ষণ নিশ্চিতকরণের ওপর আলোকপাত করে।
অনুষ্ঠানের শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিল এলাকা প্রদক্ষিণ করে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠী স্টলের মাধ্যমে ঐতিহ্য প্রদর্শন করে। সাঁওতাল নারী-পুরুষরা গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে অবলম্বন ও আমরাই পারি। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সাঁওতালসহ আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার এবং জীবনমানের সার্বিকদিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত সমতলের আদিবাসীরা বিলুপ্ত হওয়ার পথ। ‘শুধু আদিবাসীই বিলুপ্ত হচ্ছে না, তাদের সংস্কৃতি, ভাষাও বিলুপ্ত হচ্ছে’। এরা বাংলাদেশের দরিদ্রতম জনগাষ্ঠী। অধিকাংশই ভূমিহীন, তাদের হাতে ভূমি নেই।
তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পের নাম ক্রমাগত সাঁওতালসহ আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পরেও সাঁওতালরা তাদের অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত। আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবি জানানো হয়।
আলোচনা সভায় পল্লবী মুর্মুর সভাপতিত্বে বক্তব্য দেন অবলম্বন এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিরিগাও স্কুলের প্রধান শিক্ষক আবু হাই সিদ্দিক, আদিবাসী নেত্রী সরলা পালসা, গেøারিয়া তিগ্যা, আদিবাসী নেতা সুশীল টপ্য, তারামনি টপ্য, আবিনা টপ্য, ফিলিমনা হেমব্রম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category