• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
একজনের হাতে একাধিক মন্ত্রণালয়, কোথাও মন্ত্রী-প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজ ও বিস্ফোরণ: প্রাণহানি অন্তত ৮, ইয়ার্ডে ভাঙচুর এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার এসপি শামীমা পারভীন বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অদম্য কণ্ঠস্বর হাসিনার প্রত্যর্পণ না হলে ভারত সফর নয়, ব্রিকসেও যাবেন না তারেক নবীজি (সা.) যে দোয়াটি শিখিয়েছেন দুশ্চিন্তা ও অলসতা দূর করতে ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ দেশের সিনেপ্লেক্সে কানের লালগালিচায় নেই ঐশ্বরিয়া, আলোচনায় আলিয়া ইরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ অর্থনৈতিক স্কট পদক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের

ত্রাণমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : আসাদুল হাবিব দুলু 

অনলাইন ডেস্ক. / ৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা-পাড়ের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে লালমনিরহাটের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে।

তিনি বলেন, ‘তিস্তা ও ধরলাসহ অসংখ্য ছোট-বড় নদনদী ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত। বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে এই জেলা।

সীমান্তবাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ-প্রতিটি ক্ষেত্রেই এ জেলার রয়েছে অপার সম্ভাবনা।’

লালমনিরহাট সার্কিট হাউসে গতকাল (বৃহস্পতিবার) রাতে ‘হামার লালমনি’ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই জনপদের মানুষের জীবনযাপন, লোকসংগীত, লোকঐতিহ্য ও উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির মূল্যবান সম্পদ। উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের শেকড়, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করতে হবে।

তিনি জানান, ঐতিহ্য ও সম্ভাবনার সমন্বয়ে লালমনিরহাটকে একটি আধুনিক, সমৃদ্ধ ও শান্তির লীলাভূমি হিসেবে গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক মোহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category