• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ গণধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান কাঠসহ আটক ৫ চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার মাত্রাই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান সুন্দরবনে প্রবেশপথ বন্ধ করে জেলেদের নৌবন্ধন, বনদস্যু নির্মূলের দাবি সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার  তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক

দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার : বিপি সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক. / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগ্রিম আয়করসহ (এআইটি) এ দুই কার্গো এলএনজি কিনতে মোট ব্যয় হবে এক হাজার ৮৫০ কোটি টাকার বেশি।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২১ দশমিক ৮৭৮ মার্কিন ডলার নির্ধারণ করে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনার সুপারিশ করা হয়। অগ্রিম আয়করসহ এ কার্গো এলএনজির মোট মূল্য ধরা হয়েছে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।

এ ছাড়া, আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরেক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ২১ দশমিক ৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ এ কার্গোর জন্য মোট ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।

দুই কার্গো এলএনজি ক্রয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় এক হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান অনুযায়ী প্রস্তাবটি বিবেচনা করে অনুমোদন দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category