• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
বগুড়ার আরডিএর ফ্লাইহুইল প্রযুক্তি: ১.৫০ টাকায় বিদ্যুতের দাবি, বড় সম্ভাবনার পাশাপাশি উঠছে প্রশ্ন নিরাপদ খাদ্য উৎপাদনে বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার : বিপি সিঙ্গাপুর বন্ডের সুদ ও তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন হয়েছে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী সাড়ে ৪ লাখ মানুষ : লিগ্যাল এইডে এডিআরে  র‌্যাব বিলুপ্ত হয়ে পুলিশের আওতায় গঠন হবে : এসআরবি স্পেশাল রেসপন্স  স্বাস্থ্য অধিদপ্তর : অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে  ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’ : হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলন-২০২৬’ যোগদান দিয়েছেন কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭

নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী সাড়ে ৪ লাখ মানুষ : লিগ্যাল এইডে এডিআরে 

অনলাইন ডেস্ক. / ০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেওয়া হয়েছে মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫ মামলায়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৫ টি মামলা।

এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় রয়েছেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) এ কার্যক্রম পরিচালনা করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category