• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

​এলাকার জনকল্যাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: ডিমলায় মতবিনিময় সভায় এমপি আব্দুস সাত্তার

​মোঃবাদশা প্রামানিক / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
oplus_2097152

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভা করেছেন।
​মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে আমির মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমির নূর মোবাশ্বেরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
​এ ছাড়া গণমাধ্যমকর্মীদের পক্ষে ডিমলা উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন নাগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় বিদ্যমান সমস্যা, জনকল্যাণমুখী পদক্ষেপ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ডোমার-ডিমলা অঞ্চলের সার্বিক অগ্রযাত্রায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সহযোগিতামূলক ভূমিকা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category