• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর হবে: রিজভী রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু: জহির উদ্দিন স্বপন ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিসির রিফ্রেশার প্রশিক্ষণ শুরু বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রংপুরে আত্মপ্রকাশ করল ‘সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’: ২০ নভেম্বর বিক্ষোভ সমাবেশের ডাক অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট দিয়ে পানি বিপৎসীমার কাছাকাছি:  ছাড়ার প্রস্তুতি

কাপ্তাই ডেস্ক. / ৪০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ শনিবার রাত ১০টার দিকে ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

এর আগে, জুলাই মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category