• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর হবে: রিজভী রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু: জহির উদ্দিন স্বপন ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিসির রিফ্রেশার প্রশিক্ষণ শুরু বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রংপুরে আত্মপ্রকাশ করল ‘সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’: ২০ নভেম্বর বিক্ষোভ সমাবেশের ডাক অরাজনৈতিক অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

পাঁচ মাস চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

একুশে সংবাদ ডেস্ক / ৮২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
মির্জা আব্বাস- ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকা মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ হয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের পর চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস ফিজিওথেরাপি নেওয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার খবরে মির্জা আব্বাসের দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category