• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

বিনোদন ডেস্ক : / ৮ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানার শৌখিনতার কথা সবারই জানা। রুচিশীল পোশাক ও দামি ঘড়ির প্রতি তার দুর্বলতা রয়েছে। এবার প্রায় চার দশক আগের কথা মনে রেখে বড় ভাইকে দামি একটি ঘড়ি উপহার দিয়েছেন অভিনেতা রুবেল। সম্প্রতি বিষয়টি নিজেই জানিয়েছেন সোহেল রানা। তিনি বলেন, প্রায় ৪০ বছর আগের কথা আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু ভুলেনি রুবেল।

গতকাল আমার বাসায় এসে আমার হাতটা টেনে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিলো। বললো, যে ঘড়িটার দিকে তুমি তাকিয়েছিলে, তার দাম এখন আমার নাগালের বাইরে। এক কোটি থেকে দেড় কোটি। কিন্তু তারপর ও যে ঘড়িটা আমাকে দিলো, দাম বলবো না, শুধু এটুকু বলতে পারি- আমার ইচ্ছাটা ও মনে রেখেছে।

ভাইয়ের ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই কিংবদন্তি। সোহেল রানা বলেন, দাম দিয়ে সবকিছু কেনা যায় না; হৃদয় থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। আমার সেই ইচ্ছাটা মনে রেখে ৪০ বছর পর বড় ভাইয়ের জন্য অনেক অনেক দামি একটা ঘড়ি নিয়ে এলো। বললো, সব সময় পরে থাকবে। আমি শুধু তাকিয়ে রইলাম আর মনে মনে ভাবলাম, কথাটা না বললেও চলতো। আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category