• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline
ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ

ইমরান খানের বোন আলিমা খানম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক / ৭২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচির আগে আটক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে তাঁর বোন আলিমা খানমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রোববার দলটির নেতারা জানান, লাহোর থেকে আলিমা খানমকে আটক করা হয়েছে।

পিটিআই নেতারা তাঁর আটকের ঘটনাকে বেআইনি আটক হিসেবে উল্লেখ করেছেন। তবে লাহোরের ডেপুটি কমিশনারের জারি করা আটকাদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভার মাধ্যমে ইমরান খানের সমর্থকদের সংগঠিত করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে তাঁকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। তাঁকে লাহোরের কোট লাখপত কারাগারে নেওয়ার কথা রয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীদের রাজধানী ইসলামাবাদের দিকে পদযাত্রা করার কথা রয়েছে। এর আগে আলিমা খানমকে গ্রেপ্তারের ঘটনাকে ওই কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন দলটির নেতারা।

ইমরান খানের কারাবাসের বিষয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন আলিমা খানম। গ্রেপ্তারের পর তাঁর অবস্থান সম্পর্কে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। আলিমার ছেলে শাহরেজ খান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মায়ের অবস্থান প্রকাশ এবং নিরাপদে ফিরে আসার দাবি জানিয়েছেন।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিক্ষোভের কারণে দেশের ক্ষতি হয় এবং তা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের বিভিন্ন সড়কে শিপিং কনটেইনারও রাখা হয়েছে।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। রাষ্ট্রীয় উপহার বিক্রির অর্থ গোপনের মামলায় ওই বছর তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও রাষ্ট্রীয় উপহার-সংক্রান্ত মামলাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে সাজা ও অভিযোগ রয়েছে।

গত বছর একটি জমি দুর্নীতি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাবন্দি অবস্থায় সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category