• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত

মোরশেদুল আলম চৌধুরী: / ৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের অসহায়, ক্ষতিগ্রস্ত ও দুর্যোগে বিপর্যস্ত মানুষের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে ঢেউটিন বিতরণ করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে এসব ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় শাহজাহান চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, অতিবৃষ্টি ও বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর পুনর্নির্মাণে সহায়তা এবং অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসহায় পরিবারগুলোর সহযোগিতায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

লোহাগাড়ায় জলাশয়ে পোনামাছ অবমুক্ত

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় লোহাগাড়ায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আখন্দ।

এ সময় শাহজাহান চৌধুরী বলেন, জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মৎস্যসম্পদের সহজলভ্যতা নিশ্চিত করতে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ উদ্যোগ। লোহাগাড়ার জলাশয়গুলোতে মৎস্যসম্পদের সমৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল আলম, আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category