• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে বিশ্বশান্তির কথা বলেছেন তারেক রহমান: রিজভী প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইউএনজিএর সাইডলাইনে একাধিক বৈঠক করেছেন-প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে জামায়াতের প্রশ্ন

একুশে সংবাদ ডেস্ক / ১৮ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘মেধাবী তরুণদের বঞ্চিত করলে দায় সরকারকেই নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনের নামে মেধাবী তরুণদের হয়রানি বা বঞ্চিত করা হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও কোনো কোনো প্রার্থী কেন নিয়োগপত্র পাননি, তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় তিনি উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্য থেকে কারা বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং কোন কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ পড়েছেন, তা জানার অধিকার রয়েছে। তরুণদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের দলীয়করণ, বৈষম্য কিংবা গোপন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, ২৭ জেলায় অন্তত ৭৭৮ জন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নিয়োগপত্র পাননি। অনেক প্রার্থী ভেরিফিকেশনের নামে তাদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তিনি বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর কোনো প্রার্থীকে কোন আইন, মানদণ্ড ও কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক প্রার্থীর অভিযোগ—রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, মতাদর্শ কিংবা সামাজিক অবস্থান বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়নি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি চাকরি কোনো দলের আনুগত্যের পুরস্কার নয়; রাজনৈতিক বা পারিবারিক পরিচয় মেধা ও যোগ্যতার বিকল্প হতে পারে না।

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার নিয়োগপত্র না পাওয়া চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান। একই সঙ্গে প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

কোনো নির্বাচিত প্রার্থী অন্যায়ভাবে বাদ পড়ে থাকলে দ্রুত তার প্রতিকার নিশ্চিত করারও দাবি জানান জামায়াতের এই নেতা।

এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম বা বৈষম্যের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category