• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
ইরাকে মার্কিন সেনা প্রত্যাহার ‘ঐতিহাসিক বিজয়’: ইরানের বিপ্লবী গার্ড স্বাগত জানিয়েছে সাংবাদিক তৌহিদুলের ওপর হামলা: কালাইয়ে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম জিডিপিতে বীমা খাতের অবদান বাড়াতে প্রথা ভাঙার আহ্বান সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের চৌদ্দগ্রামে বন্ধন কাফেলার সাংগঠনিক সম্পাদক রহিমের ওপর হামলার অভিযোগ ডেমরা ও যাত্রাবাড়ী পুলিশের নাকের ডগায় ছড়ী ঘুরাচ্ছে ভূমিদস্যু খুনি ও ফৌজদারী অপরাধী গোপালগঞ্জের মহিউদ্দিন শেখ সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর একসময় গরিব ছেলেই পছন্দ করতেন জাহান প্রভা, জানালেন কেন আবেদন শুরু হচ্ছে : নতুন কুঁড়ির   অভিযোগে প্রতিবাদের ডাক ভারতের বিরোধী দলগুলোর : ‘ভোট চুরির’ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ করেছে

ইরাকে মার্কিন সেনা প্রত্যাহার ‘ঐতিহাসিক বিজয়’: ইরানের বিপ্লবী গার্ড স্বাগত জানিয়েছে

আন্তজাতিক ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ অভিহিত করে একে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা।

বিপ্লবী গার্ড তাদের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘এই ঐতিহাসিক বিজয়ের জন্য গর্বিত ইরাকি জাতি, ইসলামী প্রতিরোধের ঐক্যবদ্ধ ফ্রন্ট ও ইসলামী বিশ্বের বিপ্লবী যোদ্ধাদের অভিনন্দন জানাই।’

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন নেতৃত্বাধীন জোট আনুষ্ঠানিকভাবে তাদের মিশন শেষ ও সেনা প্রত্যাহার করে।

২০১৭ সালে ইরাকে ও ২০১৯ সালে সিরিয়ায় আইএস পরাজিত হয়। তবে আইএসের অবশিষ্ট সদস্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জোটের সেনারা সেখানে থেকে যায়।

ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা হিসেবে পরিচিত বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই অঞ্চলটি ছেড়ে যেতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ছেড়ে দিতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই দশকের দখলদারিত্ব প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কোনো নিরাপত্তা বয়ে আনেনি, বরং পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা, সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার মূল উৎস ছিল এই উপস্থিতি।’

২০২৪ সালে বাগদাদ ও ওয়াশিংটন জোটের মিশন ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে একমত হয়। এরপর দেশটির বিভিন্ন ঘাঁটি থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করা হয়। একপর্যায়ে তাদের উপস্থিতি স্বায়ত্তশাসিত উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলে সীমিত হয়ে পড়ে।

এদিকে ইরাক সরকার বলেছে, এই জোটের সেনা প্রত্যাহারের ফলে ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো অস্ত্র ধরে রাখার যে অজুহাত ব্যবহার করে আসছিল, তা আর থাকবে না।

বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের কাছে অস্ত্র সমর্পণের জন্য নতুন সময়সীমা হিসেবে ৩০ জুন নির্ধারণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category