• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
বাজিতপুরে সংঘর্ষের অবসান, শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান; নিরপেক্ষ তদন্তের দাবি প্রসাধনীতে পশুর চর্বি! ব্যবহারের আগে জেনে নিন শরিয়তের বিধান : নিত্যব্যবহার্য রিজিকের স্তর কয়টি ও কী কী : প্র্যাকটিসিং মুসলিম পোশাকে বিতর্কে : দীপিকা জেমসসহ গাইবেন যারা, গানের তালে মাতবে নগর নিউজিল্যান্ডের নির্বাচন : প্রচারণার শেষ দিনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে  তুরস্কের সাবেক মন্ত্রী গ্রেফতার : বিনিয়োগ তহবিল কেলেঙ্কারির তদন্তে  হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন, দাবি ইরানের ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরে ফুটবল বিশ্বের শ্রদ্ধা ও শুভেচ্ছা হাসান ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত 

ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব

মো. কামরুল ইসলাম খান / ১০৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পিতৃত্বের স্বীকৃতির দাবিতে কিশোরী মায়ের আকুতি, অভিযুক্ত যুবক লাপাত্তা

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :  

ময়মনসিংহের ফুলপুরে দশম শ্রেণির এক ১৭ বছর বয়সী স্কুলছাত্রী সন্তান প্রসব করেছেন। সন্তানের জন্মের পর পিতৃত্বের স্বীকৃতি ও সন্তানের পরিচয়ের দাবিতে আকুতি জানাচ্ছেন ওই কিশোরী মা। এদিকে ঘটনার পর থেকে রনি তালুকদার নামে এক যুবক আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুরবাখাই এলাকার রনি তালুকদারের সঙ্গে ওই স্কুলছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন রনি। পরে কিশোরী গর্ভবতী হলে বিষয়টি তাকে জানিয়ে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তবে রনি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন বলে পরিবারের দাবি।

গত ২ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ওই কিশোরী একটি ছেলে সন্তানের জন্ম দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে নবজাতকের পিতৃত্বের স্বীকৃতি ও বিয়ের দাবি জানানো হলেও রনি ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এরপর থেকেই রনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী কিশোরী বলেন, “আমার সন্তানের কোনো দোষ নেই। আমি সমাজে আমার সন্তানের বাবার নাম ও সঠিক পরিচয় চাই। রনি আমাকে বিয়ের কথা বলে প্রতারণা করেছে।”

কিশোরীর পরিবারের সদস্যরা জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য কয়েক দফা সালিশের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। তারা সন্তানের পিতৃত্বের স্বীকৃতি এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত রনি তালুকদারের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category