• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

আজ বিশ্ব শিক্ষক দিবস ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা

একুশে সংবাদ ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০০ জন গুণী শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত শিক্ষকদের সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়ার কথা রয়েছে।

শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এ বছর জাতীয় পর্যায়ের এ সম্মাননার পরিধি বাড়ানো হয়েছে। এর আগে ১২ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে।

দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে গুণী শিক্ষকদের বাছাই করা হয়েছে।

যে ক্যাটাগরিতে ১০০ শিক্ষক

এবার প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন শিক্ষককে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া মেডিক্যাল কলেজ থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন শিক্ষক রয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় রয়েছেন আরও ৫ জন।

সব মিলিয়ে এবার ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি দেওয়াই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।

এবারের আয়োজনে জাতীয় পর্যায়ে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি আরও বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category