• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

‘সহজ’-এর সঙ্গে চুক্তি বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় ই-টিকিটিং চালুর দাবি মঞ্জুরের

রেল নিউজ ডেস্ক / ৮৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমিয়ে ‘সহজ’-এর সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিল এবং সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় অনলাইন টিকিটিং চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট এম. আর. মঞ্জু।

সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের নিজস্ব সার্ভার, সফটওয়্যার, দক্ষ জনবল ও কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে ই-টিকিটিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব। তাই গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সেবার নিয়ন্ত্রণ রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরিয়ে দেওয়া প্রয়োজন।

যাত্রী হয়রানি বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি
অ্যাডভোকেট এম. আর. মঞ্জু বলেন, রেল জনগণের সম্পদ। ফলে রেলের টিকিটিং ব্যবস্থাও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিচালিত হওয়া উচিত। বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতার কারণে যাত্রীদের অতিরিক্ত ব্যয়, হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে থাকতে হলে তা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এবং রেলওয়ে শ্রমিক-কর্মচারী ঐক্যজোট দীর্ঘদিন ধরে রেলের নিজস্ব কারিগরি ব্যবস্থাপনায় টিকিট বিক্রির দাবি জানিয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় ই-টিকিটিং চালু করা হলে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং সরকারের রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

সার্ভিস চার্জ ও কালোবাজারি বন্ধের আহ্বান
ই-টিকিটিং ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে মঞ্জু বলেন, ‘সহজ’-এর সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিল করে টিকিটিং ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশ রেলওয়ের হাতে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে রেলের নিজস্ব প্রযুক্তি ও দক্ষ জনবল কাজে লাগিয়ে দ্রুত সরকারি ব্যবস্থাপনায় অনলাইন টিকিট বিক্রি চালু করতে হবে।

তিনি যাত্রীদের কাছ থেকে টিকিটের নির্ধারিত মূল্যের বাইরে অযৌক্তিক সার্ভিস চার্জ আদায় বন্ধ এবং ই-টিকিটিং-সংশ্লিষ্ট আয় ও চার্জের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া টিকিট কালোবাজারি, কৃত্রিম সংকট, অনিয়ম, দুর্নীতি ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

কর্মসূচির হুঁশিয়ারি
রেলের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে অ্যাডভোকেট এম. আর. মঞ্জু বলেন, জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় সেবার নিয়ন্ত্রণ জনগণের স্বার্থে রাষ্ট্রের হাতেই থাকা উচিত।

সরকার ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রীবান্ধব, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ই-টিকিটিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অন্যথায় যাত্রীস্বার্থ ও রেলের স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এবং রেলওয়ে শ্রমিক-কর্মচারী ঐক্যজোট প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: অ্যাডভোকেট এম. আর. মঞ্জুরের বিবৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category