• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিবেদক:

রাজধানী ঢাকা এবং পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে মরহুম নুরুল হুদা ভূঁইয়ার স্বনামে ক্রয়কৃত কোটি টাকার দুইটি পারিবারিক সম্পত্তি দখল, জবরদখল প্রচেষ্টা, ভাড়াটিয়াদের মারধর, সশস্ত্র হামলা এবং প্রাণনাশের হুমকির মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের প্রধান ও বর্তমানে প্রবাসী আবির নূর এরিক (NID: 5107652405), তাঁর স্ত্রী জাকিয়া সুলতানা উর্মি (৩০), ২ বছর বয়সী অবুঝ শিশুসন্তান আরিজ মোহাম্মদ এবং তাঁর ঢাকায় অবস্থানরত মা শিরিন হুদা ও বোন নাজিসফা হুদা দিয়া চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী পরিবারটিকে সব হারিয়ে দেশ ছাড়তে এবং কম দামে সম্পত্তি হস্তান্তরে বাধ্য করতে দফায় দফায় সন্ত্রাসী হামলা ও হুমকি প্রদান করা হচ্ছে।

ঘটনার প্রেক্ষাপট ও প্রথম ঘটনা (ঢাকা):

পরিবারের দেওয়া তথ্যমতে, ১৯৯৬-৯৭ সালে রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় (বাসা/হোন্ডিং: ই-৭০, গোড়ান, খিলগাঁও-১২১৯) জমি ক্রয় করেন আবির নূর এরিকের বাবা নুরুল হুদা ভূঁইয়া। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর পর আইনগতভাবে তাঁর স্ত্রী ও সন্তানরা উত্তরাধিকারসূত্রে উক্ত সম্পত্তির মালিকানা ও ভোগদখলে থাকেন। পরবর্তীতে ২০২১ সালে আবির নূর এরিক উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমান।

অভিযোগ উঠেছে, দেশে পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অভিভাবক না থাকার সুযোগে স্থানীয় হান্নান নামক এক প্রভাবশালী ব্যক্তি উক্ত সম্পত্তি দখলের অপচেষ্টা শুরু করে। সে ভাড়াটিয়াদের ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে এবং মিথ্যা দলিল বানিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালায়। ২০২৪ সালের নভেম্বরের শেষ দিকে প্রবাসী আবির নূর এরিক দেশে এসে নিজ সম্পত্তি তদারকি করতে গেলে হান্নান ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে হেনস্তা করে। দেশে অবস্থান করলে অথবা সম্পত্তিতে প্রবেশ করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

নারায়ণগঞ্জে ৫ ডিসেম্বরের রক্তক্ষয়ী হামলা ও হাসপাতালে ভর্তি:

ঢাকার ঘটনার পরপরই ২০২৪ সালের ৫ ডিসেম্বর আবির নূর এরিক নারায়ণগঞ্জে তাঁর বাবার ক্রয়কৃত (২০০১ সালে আদালত মারফত প্রাপ্ত) অপর একটি সম্পত্তি পরিদর্শনে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে নারায়ণগঞ্জ এলাকার প্রভাবশালী ব্যবসায়ী আল জয়নাল ও তার সশস্ত্র ক্যাডার বাহিনী তাঁর ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে তাঁর ওপর উপরিউপরি হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় উৎসুক জনতা এগিয়ে এসে তাঁকে উদ্ধার না করলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। ঘটনার পর স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। গুরুতর আঘাত ও শারীরিক জটিলতার কারণে তিনি ৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত টানা দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আবির নূর এরিকের পূর্বনির্ধারিত ২৬ ডিসেম্বর ২০২৪-এর কানাডাগামী ফ্লাইট বুকিং ছিল। কিন্তু হাসপাতালে গুরুতর অবস্থায় শয্যাশায়ী থাকায় তিনি নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি। চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে ২১ জানুয়ারি ২০২৫ তারিখে নতুন টিকিটের মাধ্যমে তিনি কানাডায় ফিরে যেতে বাধ্য হন। এ সংক্রান্ত হাসপাতালের চিকিৎসার ছাড়পত্র, ছাড়পত্রের তারিখ এবং পূর্বের ও পরবর্তী বিমান টিকিট ঘটনার সত্যতার প্রত্যক্ষ প্রমাণ বহন করে।

আক্রান্ত ভুক্তভোগী পরিবার জানায়, সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের পর তাৎক্ষণিকভাবে তারা পূর্ণাঙ্গ ফৌজদারি মামলা করতে সাহস পাননি। ঢাকায় অবস্থানরত মা, স্ত্রী, শিশু সন্তান ও বোনের ওপর পাল্টা প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় পুলিশ প্রশাসনে সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। হান্নান ও আল জয়নালের নাম উল্লেখ করে পুলিশে জিডি করা হলেও আসামিরা প্রকাশ্যেই পরিবারের সদস্যদের ওপর হুমকি অব্যাহত রেখেছে।

আবির নূর এরিক ইতিপূর্বে খিলগাঁও থানা ছাত্রলীগের সদস্য ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা তাঁর রাজনৈতিক পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে সম্পত্তি দখল ও ভয়ভীতি প্রদর্শনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।

বর্তমানে কানাডায় অবস্থানরত আবির নূর এরিক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার বাবা সারাজীবনের অর্জিত সম্পদে আমাদের অধিকার রেখে গেছেন। আজ সেই সম্পত্তি কাড়তে আমাদের ওপর সশস্ত্র হামলা হয়েছে। আমি প্রবাসে থাকলেও বাংলাদেশে আমার স্ত্রী জাকিয়া সুলতানা উর্মি, আমার মাত্র ২ বছরের শিশুসন্তান আরিজ মোহাম্মদ, আমার বয়োবৃদ্ধ মা শিরিন হুদা ও ছোট বোন নাজিসফা হুদা চরম ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। সন্ত্রাসীদের হুমকিতে আমরা পরিবারের প্রতিটি সদস্যের জীবন নিয়ে শঙ্কিত এবং যেকোনো সময় তাঁদের ওপর বড় ধরনের অঘটন ঘটতে পারে।”

ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে, যাতে শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হয় এবং সন্ত্রাসী চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হয় ।

English version

Canada-based expatriate Abir Noor alleges attempts to usurp his property and threats regarding the Dhaka-Narayanganj area.

Special Correspondent:

Allegations have been raised against a local influential group regarding attempts to forcibly occupy, seize control of through armed means, and vandalize a property in the Goran area of ​​Khilgaon, Dhaka—originally owned by the late Nurul Huda. The affected family—currently headed by Canada-based expatriate Abir Noor (NID: 5107652405), along with his wife Zakia Urmi (30), their two-year-old child Ariz Muhammad, and his mother Shirin Huda and sister Nazifa Huda Dia(who reside in Dhaka)—are living in a state of insecurity. It is alleged that the family is being subjected to repeated threats and intimidation by thugs in an attempt to force the transfer of the property at a low price.

Background:

According to the family, Abir Noor’s father, Nurul Huda Bhuiyan, purchased the land in the Goran area of ​​Khilgaon Thana (Holding No. E-70, Goran, Khilgaon-1219) between 1996 and 1997. Following his passing on September 9, 2018, his wife and children legally inherited the property and continued to possess it. Subsequently, in 2021, Abir Noor moved to Canada for higher education.

It is alleged that a local influential figure named Hannan began attempting to usurp the property, taking advantage of the absence of an adult male guardian in the household. He reportedly pressured and physically assaulted tenants while attempting to obtain details regarding the property deeds. Abir Noor visited the country in late November 2024, during which time he was threatened with death. Violent Incident in Narayanganj on December 5:

News Desk: On December 5, 2024, Abir Noor visited a property in Narayanganj that his father had purchased through the courts in 2001. According to the complaint, while at the site, an influential local figure named Al Joy—along with his wife and a group of henchmen—launched an attack on him.

He was assaulted with sharp weapons and knives. A major tragedy was averted only because curious locals intervened. Following the incident, his relatives rescued him and rushed him to the hospital. Due to the severity of his physical injuries, he remained under medical treatment for a full month, from December 5, 2024, to January 10, 2025.

Abir Noor had a pre-booked flight to Canada scheduled for December 26, 2024, but was unable to travel due to being bedridden. After recovering, he finally managed to return to Canada on January 21, 2025, using a new ticket. Documentation regarding the case, specific dates, and travel records are available.

Fearing retaliatory attacks—including threats to life and violence against his mother, wife, children, and sister—the family limited their legal action to filing a General Diary (GD) with the police. Despite naming Hannan and Al Joynal in the GD, the accused continued to openly threaten and harass the family members.

Abir Noor had previously been associated with the Khilgaon Police Station area. During the political shifts surrounding the 2024 elections, local power brokers had attempted to exploit his influence for their own ends. Abir Noor Arick, currently residing in Canada, expressed deep concern, stating, “What my child has earned belongs to us. Today, an individual—accompanied by his wife—has sought to forcibly seize that right. We are deeply worried about the safety of our family members, fearing that a serious incident could occur at any moment.”

The affected family has urgently appealed to the Ministry of Home Affairs, the Bangladesh Police, and the local administration to intervene immediately to ensure the safety and security of the family members—including women and children—and to bring the perpetrators to justice without delay.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category