• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

পাঁচবিবিতে অটো ছিনতাইয়ের অভিযোগে চালককে হত্যা, নির্জন স্থানে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ১৮৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট):

জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারিচালিত অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক চালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর তাঁর ব্যবহৃত অটোটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি নির্জন স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাখাওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

জীবিকার সন্ধানে বেরিয়ে আর ফেরা হলো না

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নিজের ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। দিন শেষে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরা হয়নি তাঁর। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো একসময় পাথরঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহটি ব্রিজের পশ্চিম পাশের নির্জন স্থানে ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে মরদেহ উদ্ধার, এলাকায় শোক ও আতঙ্ক

বুধবার সকালে স্থানীয় লোকজন ও পথচারীরা নির্জন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

একজন উপার্জনক্ষম মানুষকে এভাবে হত্যার ঘটনায় এলাকায় শোক, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, ছিনতাই হওয়া অটো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশের অভিযান অব্যাহত

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, ছিনতাই হওয়া অটো উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category