আকস্মিকভাবে দেশে ফেরার পর ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রয়েছেন।
সোমবার তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মাচাদোর মুখপাত্র ক্লাউদিয়া মাসেরো স্থানীয় রেডিও স্টেশন ইউনিয়ন রেডিওকে বলেন, মাচাদো অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তার সঙ্গেই নয়, প্রয়োজন হলে অন্য যেকোনো সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গেও বৈঠকে বসতে তিনি প্রস্তুত।
মাসেরো বলেন, ‘মাচাদো প্রকাশ্যে ও সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গেই হোক কিংবা যার সঙ্গেই আলোচনায় বসা প্রয়োজন হোক, তিনি তাতে প্রস্তুত।’