• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের বক্তব্য সভা শেষেই বিএনপি নেতার হাতে হামলার শিকার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: রাষ্ট্রপতি শেখ হাসিনা কি ফিরছেন ১৬ ডিসেম্বর? ভারত-বাংলাদেশ কূটনীতিতে নতুন আলোচনা নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা

দুর্নীতি বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী শাবানা

বিনোদন ডেস্ক : / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে জনপ্রিয় অভিনেত্রী শাবানা শাজাহানের। প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকার এই দুর্নীতি মামলায় নাম জড়ানোর অভিযোগে এবার মুখ খুলেছেন দক্ষিণী টেলিভিশন জগতের পরিচিত মুখ শাবানা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে শাবানা বলেন, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ তার বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছে। এমনকি তার ছবি ব্যবহার করে আপত্তিকর ক্যাপশন ও কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ বিশ্লেষণ

অভিনেত্রীর কথায়, যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে; যা অত্যন্ত অপমানজনক। অভিযোগগুলো ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীরা কি একইভাবে সত্য প্রকাশ করবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তার মতে, নিজের মর্যাদা অন্যের মতামতের ওপর নির্ভরশীল নয়। তার পরিবার প্রকৃত সত্য জানে। কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)।

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি প্রায় ২৫টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর পিতা অশোক কুমারও নিজের নাম জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন। কেরালায় জন্ম শাবানা ‘সেম্বারুথি’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি তামিল অভিনেতা আরিয়ানের স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category