• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে পৃথক ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

একুশে সংবাদ ডেস্ক / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় ৪৫ মিনিট পর রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোবহানবাগে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অন্যদিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের বিষয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category