• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের প্রতিবাদ আরও তীব্র করতে হবে: রিজভী নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ: প্রধানমন্ত্রী মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন নীলফামারীতে ৫ দফা দাবীতে মুসলিম নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন জনসেবাই লক্ষ্য, মানুষের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান উরফা ইউনিয়নের মোঃ গোলাম ফারুক বিএ সকল বাধা পেরিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো ছাত্রশিবিরের নবীনবরণ বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ

নীলফামারীতে ৫ দফা দাবীতে মুসলিম নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচী পালন

মোঃ খলিলুর রহমান / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

 

একের অধিক নিকাহ রেজিস্টার (কাজী) নিয়োগের খসড়া প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্টাররা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হলে তাঁদের পেশাগত অধিকার, মর্যাদা ও নির্ধারিত অধিত্রে হুমকির মুখে পড়বে। তাই প্রস্তাবিত খসড়া বিধান বাতিল করে বিদ্যমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য দেন  মুসলিম নিকাহ্ রেজিস্টার (কাজী) সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল আজিজ, সদর উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ডিমলা উপজেলা শাখার সভাপতি কাজী রুকনুজ্জামান বকুল,জলঢাকা শাখার সভাপতি মাহফুজার রহমান,সৈয়দপুর শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম,ডোমার উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,কিশোরগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কাজী জিগার আলী প্রমূখ।অবস্নথা কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন নিকাহ রেজিস্টাররা। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যমান অধিত্রে বহাল রেখে একাধিক কাজী নিয়োগের প্রস্তাবিত বিধান অবিলম্বে বাতিল, কোনো কাজী মৃত্যুবরণ বা অবসর গ্রহণ করলে তাঁর যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষান পাশাপাশি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বহাল রাখা, দলিল লেখকদের মতো শারীরিক ও মানসিকভাবে সুশিক্ষা থাকার দরকার, অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি যৌক্তিক হারে বৃদ্ধি।
বক্তারা প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিকাহ রেজিস্টারদের পেশাগত অধিকার ও মর্যাদা রায় প্রস্তাবিত বৈষম্যমূলক খসড়া বিধান অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
তাঁরা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসকাবের সামনে সমাবেশসহ সারা দেশে পরবর্তী কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category