• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বন্দর থানা যুবদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মাহফুজুর রহমান ও ইব্রাহিম ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা সুরক্ষায় গুরুত্ব দিতে হবে : মন্ত্রী চৌদ্দগ্রামে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৭০ শিক্ষার্থী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী শেখ হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন : রিজভী

চৌদ্দগ্রামে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২৭০ শিক্ষার্থী

মো. মাছুম, স্টাফ রিপোর্টার: / ৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

কুমিল্লা প্রতিনিধি:

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, মেধার বিকাশ ঘটুক প্রতিটি শিশুর মাঝে—এমন স্বপ্ন ও মানবিক প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আসমা-আলী ফাউন্ডেশন। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মা আসমতের নেছা ও বাবা আলী নোয়াজের নামে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় আসমা-আলী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে আসমা-আলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। প্রায় ৩৪ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। পাশাপাশি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য রাখা হয়েছে বিশেষ সুযোগ-সুবিধা।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম বৃত্তি পরীক্ষা কার্যক্রম চালু করেছে ফাউন্ডেশনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) আসমা-আলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাউন্ডেশনটির অন্যতম উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি ২০০৩ সালে কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কলেজে যোগদানের পর থেকেই এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন। তবে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতার কারণে তাঁর পরিকল্পনা ও উদ্যোগগুলো প্রত্যাশিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবুও শিক্ষার প্রসারে তাঁর স্বপ্ন থেমে থাকেনি। সেই দীর্ঘদিনের স্বপ্ন ও মানবিক দায়বদ্ধতা থেকেই মা-বাবার নামে প্রতিষ্ঠা করেন আসমা-আলী ফাউন্ডেশন। এর মাধ্যমে শিক্ষার সুযোগবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানে শুধু একজন শিক্ষার্থী তৈরি করা নয়, বরং একটি পরিবার, একটি সমাজ ও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনে দেওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে আসমা-আলী ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে এ বৃত্তি পরীক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং কনকাপৈত ইউনিয়নের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category